বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা,আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ আসতে আর মাত্র এক মাস বাকি। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দল এক জটিল পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছে।
তাই বিসিবি তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কা আয়োজনের জন্য স্থানান্তরের অনুরোধ জানিয়েছে। বোর্ডের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, ভারত সফরে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে যথাযথ নিশ্চয়তা না থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, বিসিবি চাচ্ছে যে, টুর্নামেন্টে দলের প্রতিটি সদস্য—খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ এবং কর্মকর্তা—সবার জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক।
আইসিসি ইতোমধ্যে পূর্ণ নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেছে এবং কিছু বিকল্প প্রস্তাবও দিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার এখন বিসিবির হাতে। সূত্র জানাচ্ছে, আইসিসি জানিয়েছে যে সূচি বা ভেন্যু পরিবর্তন করা সহজ নয়, কারণ সম্প্রচারক ও আয়োজকরা ইতোমধ্যেই অনেকটা প্রস্তুতি সম্পন্ন করেছেন।
সূত্র: এনডিটিভি

মতামত দিন