খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারতের উত্তেজনা: ক্রিকেটারদের আইপিএল ও স্পন্সর সম্পর্কেও পড়েছে প্রভাব

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক উত্তেজনা ক্রীড়াক্ষেত্রেও প্রভাব ফেলেছে। সম্প্রতি আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

এ ঘটনার জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতীয় ম্যাচে অংশ নেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া সরকারের নির্দেশে দেশে আইপিএলের সম্প্রচারও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এই পরিস্থিতির প্রভাব স্পন্সর সম্পর্কেও পড়েছে। ভারতীয় ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসজি (সানস্পাইরেলস গ্রিনল্যান্ডস) বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে চুক্তি নবায়ন করবে না। লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি এবং মুমিনুল হকের ব্যাটে আগামি দিনে আর এসজির স্টিকার দেখা যাবে না। কোম্পানি চুক্তি বাতিলের পেছনের কোনো কারণ প্রকাশ করেনি।

মুমিনুল হকও এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এই ঘটনা দেখিয়ে দিয়েছে, রাজনৈতিক উত্তেজনা কেবল কূটনীতি বা সংবাদে সীমাবদ্ধ নয়, ক্রিকেটের মাঠ ও খেলোয়াড়দের আর্থিক ও পেশাগত সম্পর্কেও সরাসরি প্রভাব ফেলে।

মতামত দিন