খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

বিপিএলে উপস্থাপক পরিবর্তন: রিধিমা পাঠক প্যানেল থেকে বাদ।

নিজেস্ব প্রতিবেদক:

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক এবার প্যানেল থেকে বাদ পড়েছেন। বিসিবি জানিয়েছে, পরিবর্তিত পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবারের বিপিএলে ধারাভাষ্য ও উপস্থাপনায় বেশ নতুনত্ব দেখা গেছে। পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে উপস্থাপক হিসেবে যুক্ত ছিলেন রিধিমা। ধারাভাষ্যে অংশ নিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা এবং ইংল্যান্ডের কিংবদন্তি ড্যারেন গফ।

তবে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার কারণে রিধিমার বিপিএল যাত্রা শেষ হলো। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশের মধ্যে এই ইস্যু আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিসিবি তখন জরুরি বৈঠক ডেকে নিরাপত্তার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে যাওয়ার ওপর আপত্তি জানায়। এছাড়া বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনেরও দাবি তোলা হয়।

পরিস্থিতির প্রেক্ষিতে, গত ৫ জানুয়ারি বাংলাদেশ সরকার দেশীয় টেলিকম ও ক্যাবল অপারেটরদের আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

মতামত দিন