খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে ,ক্রিকেট বোর্ডের অনেক উর্ধ্বতর কর্মকর্তাই জানতেন না।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশ করেছে এমন তথ্য, যা ক্রিকেট ভক্তদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে—মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি দেশের ক্রিকেট বোর্ডের অনেক উর্ধ্বতর কর্মকর্তাই জানতেন না। এমনকি কোনো বৈঠকও হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, সিদ্ধান্তটি বোর্ডের “সর্বোচ্চ পর্যায়” থেকে নেওয়া হয়েছে এবং কেকেআরকে শুধু নির্দেশ দেওয়া হয়েছিল ফিজকে ছাড়তে। আইপিএলের সঙ্গে যুক্ত এক কর্তা জানিয়েছেন, “আমরা নিজেরাও এই খবর গণমাধ্যম থেকে জানতে পেরেছি। এ বিষয়ে কোনো আলোচনা হয়নি, আমাদের মতামতও নেওয়া হয়নি।”

এর আগে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছিলেন, সাম্প্রতিক সময়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রেক্ষিতে বাংলাদেশি ক্রিকেটারকে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সরকারও প্রতিক্রিয়া জানিয়েছে। দেশের সব আইপিএল সম্প্রচার ও টেলিকাস্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানায়, ভাঙা পরিস্থিতি বিবেচনায় দর্শক ও সমর্থকদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মতামত দিন