খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ঘিরে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় দেশে আইপিএলের সব ধরনের খেলা ও অনুষ্ঠান প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সহকারী সচিব ফিরোজ খানের স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৬ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের পেছনে কোনো যুক্তিসংগত কারণ প্রকাশ করা হয়নি। বিষয়টি বাংলাদেশের জনগণের মধ্যে গভীর হতাশা, ক্ষোভ ও বেদনার জন্ম দিয়েছে বলেও সেখানে উল্লেখ করা হয়।

এই প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সব টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মতামত দিন