নিরাপত্তা বিষয়ক উদ্বেগের কারণে ভারতে বিশ্বকাপে দল পাঠাবে না বাংলাদেশ।
ভারত ও শ্রীলঙ্কায় আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল খেলবে মূলত ভারতের ভেন্যুতে। তবে নিরাপত্তা বিষয়ক উদ্বেগের কারণে দেশটির দল সরাসরি ভারতে পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার (৪ জানুয়ারি) বিসিবি আইসিসিকে একটি ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। একই সঙ্গে বোর্ড অনুরোধ করেছে, প্রয়োজনে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হোক।
এ নিয়ে বিসিবি পরিচালকদের অনলাইন বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে আলোচনায় বেশিরভাগ পরিচালক প্রথমে কঠোর পদক্ষেপ নেওয়ার বিরোধী ছিলেন। তবে সরকারের হস্তক্ষেপের পর বোর্ডের সিদ্ধান্ত পরিবর্তিত হয়।
ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন জানিয়েছেন, “শিগগিরই আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের অবস্থান স্পষ্টভাবে জানানো হবে।”

মতামত দিন