আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে দলের চূড়ান্ত স্কোয়াড। নতুন নাম ও অভিজ্ঞ ক্রিকেটারদের মিশ্রণে গঠিত এই দল বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করবে।
নেতৃত্বের দায়িত্বে থাকছেন লিটন দাস, সহ-অধিনায়কের ভূমিকায় সাইফ হাসান থাকবেন। তবে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজে নেতৃত্ব দেওয়া জাকের আলী অনিক এই স্কোয়াডে জায়গা পাননি।
স্কোয়াডে থাকা ক্রিকেটাররা হলেন— তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন এবং শরীফুল ইসলাম।
বিসিবির ঘোষণা অনুযায়ী, দলটি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে এবং অধিনায়ক লিটন দাস নেতৃত্বে স্কোয়াডের একত্রিত অনুশীলন চলমান থাকবে।
মতামত দিন