খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে আইপিএল দল থেকে বাদ দিল মুস্তাফিজকে।

নিজেস্ব প্রতিবেদক:

কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। এটি ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে করা হয়েছে, যা ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

কলকাতার দল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, ‘বিসিসিআইয়ের পরামর্শ এবং অভ্যন্তরীণ আলোচনা শেষে মুস্তাফিজকে স্কোয়াড থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী দলকে প্রয়োজন হলে বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।’

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া এএনআইকে জানিয়েছেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কেকেআরকে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে বলা হয়েছে। প্রয়োজন হলে বিকল্প খেলোয়াড়ের অনুমোদন দেওয়া হবে।’

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের সাম্প্রতিক ধর্মীয় সহিংসতার ঘটনায় ভারতীয় সমালোচনা ও ধর্মীয় নেতাদের মন্তব্যের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেবকীনন্দন ঠাকুর এবং বিজেপি নেতা সঙ্গীত সোমের মতো ব্যক্তিত্বরা উল্লেখ করেছেন যে, দল এবং তার মালিকদের এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত।

মুস্তাফিজকে বাদ দেয়ার পর কলকাতা নাইট রাইডার্সের ভবিষ্যৎ স্কোয়াড ও অন্যান্য পরিবর্তনের বিষয়ে শিগগিরই বিস্তারিত ঘোষণা করা হবে বলে জানা গেছে।

মতামত দিন