খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে লিটন, সহ–অধিনায়ক শেখ মেহেদী।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাস। তবে আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য সহ–অধিনায়ক হিসেবে আনা হয়েছে শেখ মেহেদী হাসানকে।

রোববার (৪ মে) দুই সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই দলে জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, আফিফ হোসেন ও রিপন মণ্ডলের। ইনজুরির কারণে ছিটকে গেছেন তাসকিন আহমেদ।

ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পেসার নাহিদ রানা। দলে ফিরেছেন শরিফুল ইসলাম, তানভির ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ স্কোয়াডঃ

লিটন কুমার দাস (অধিনায়ক), শেখ মেহেদী হাসান (সহ–অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

মতামত দিন