খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

দেশের কাবাডিতে চূড়ান্ত পর্বের শুরু, পুরুষ ও নারী দুই বিভাগেই উত্তেজনা।

নিজেস্ব প্রতিবেদক:

শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। প্রতিযোগিতায় দেশের ১২টি পুরুষ দল এবং ৭টি নারী দল অংশ নিচ্ছে।

মূল পর্বে জেলা পর্যায়ের সেমিফাইনাল জয়ী দলগুলো সরাসরি জাতীয় সার্ভিসেস দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগসহ ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা বিশেষ অতিথি ছিলেন।

অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির বলেন, “কাবাডি দেশের জাতীয় খেলার মর্যাদা অর্জন করেছে। আমরা চাই প্রতিটি অঞ্চলে এই খেলা পৌঁছাক এবং খেলোয়াড়দের জন্য সবরকম সহায়তা থাকবে।” অন্যদিকে, এস এম নেওয়াজ সোহাগ উল্লেখ করেন, “আমাদের মেয়েরা বিশ্ব র‌্যাংকিংয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। আন্তর্জাতিক আসরে পদক জয়ও প্রমাণ করছে, কাবাডির উন্নয়ন গতিশীল।”

চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচে পুরুষ বিভাগে বিজিবি টাঙ্গাইল জেলা দলের সঙ্গে খেলেছে এবং ৫৯-২৫ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছে। নারী বিভাগে বাংলাদেশ আনসার দল রাঙ্গামাটি জেলার বিপক্ষে ৬৬-৯ পয়েন্টের বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছে।

এবারের চ্যাম্পিয়নশিপের মাধ্যমে দেশের কাবাডি খেলায় নতুন মাত্রা যোগ করার পাশাপাশি খেলাটিকে প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মতামত দিন