মেসি-রোনালদোর যুগ শেষ, হ্যারি কেইন ব্যালন ডি’অরের পাওয়ার র্যাঙ্কিংয়ে শীর্ষে।
দুই দশক ধরে ব্যালন ডি’অরের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ২০২৬ সালের দৌড়ে পরিস্থিতি বদলাতে শুরু করেছে।
২০২৫ সালে পিএসজিকে প্রথম ইউরোপিয়ান কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর উসমান ডেম্বেলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন। কিন্তু নতুন মৌসুমে দেখা যাচ্ছে, একাধিক তারকার সঙ্গে প্রতিযোগিতায় তার এগিয়ে থাকা কঠিন হয়ে পড়েছে।
আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম গোলডটকমের বিশ্লেষণ অনুযায়ী ২০২৬ ব্যালন ডি’অরের পাওয়ার র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে জায়গা পেয়েছেন লিওনেল মেসি। তবে চমকছাড়া ব্যাপার, রোনালদোর নাম এই তালিকায় নেই। গোল ও সামগ্রিক পারফরম্যান্সের বিচারে শীর্ষে রয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।
২০২৬ ব্যালন ডি’অর পাওয়ার র্যাঙ্কিংয়ের শীর্ষ দশ:
১. হ্যারি কেইন
২. আর্লিং হালান্ড
৩. কিলিয়ান এমবাপ্পে
৪. লামিন ইয়ামাল
৫. ডেক্লান রাইস
৬. ভিতিনহা
৭. মাইকেল ওলিস
৮. লুইস দিয়াজ
৯. লিওনেল মেসি
১০. আশরাফ হাকিমি

মতামত দিন