বিপিএলে ম্যাচ শুরুর আগে হার্ট অ্যাটাকে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ মাহবুব আলী জাকি।
আজ বিপিএল ম্যাচ শুরুর ঠিক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জাকি মারা গেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
মৃত্যুর আগে জাকি ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচের জন্য ফিল্ডিং অনুশীলন করাচ্ছিলেন। টস জিতে ফিল্ডিং নেওয়ার আগে তিনি দলের খেলোয়াড়দের সঙ্গে কোচিং স্টাফের আলোচনা করছিলেন। হঠাৎই মাঠে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে মাঠে থাকা ফিজিওরা তার সিপিআর চেষ্টা করেন, তবে পালস না পাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। জানাজা শেষে পরিবারের তত্ত্বাবধানে মরদেহ কুমিল্লায় পাঠানো হবে।
হৃদয়বিদারক এই ঘটনায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম হাসপাতালে ছুটে যান। বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও শেষবারের মতো জাকিকে দেখতে হাসপাতালে উপস্থিত হন।
বিসিবি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে এবং উল্লেখ করেছে, ক্রিকেটাঙ্গনের একজন নিবেদিতপ্রাণ কোচের আকস্মিক চলে যাওয়া বিপিএলের পুরো পরিবেশে শোকের ছায়া ফেলেছে।
মতামত দিন