মেসিকে পেছনে ফেলে ইউরোপের শীর্ষ ড্রিবলিং তালিকায় দ্বিতীয় স্থানে ইয়ামাল।
নিজেস্ব প্রতিবেদক:
বার্সেলোনার নতুন স্টার লামিনে ইয়ামাল ২০২৫ সালের ইউরোপের পাঁচ প্রধান লিগে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ সফল ড্রিবলিংয়ের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
২০২৫ সালের মধ্যে ইয়ামাল ৩০৭টি সফল ড্রিবলিং সম্পন্ন করেছেন, যা তাকে লিওনেল মেসির চেয়েও এগিয়ে দিয়েছে।
তবে এই বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ রেকর্ড এখনো ব্রাজিলের সুপারস্টার নেইমারের দখলে রয়েছে। ২০১৭ সালে বার্সেলোনা ও পিএসজির হয়ে নেইমার ৩৩৫টি সফল ড্রিবলিং করেছিলেন।
দ্রষ্টব্য, তালিকার সেরা দশে লিওনেল মেসির নাম এখনও পাঁচবার দেখা যায়। তবুও একক ক্যালেন্ডার বছরে ড্রিবলিংয়ের ক্ষেত্রে ইয়ামাল এবার মেসিকে ছাড়িয়ে গেছে এবং বার্সেলোনার ‘নতুন নাম্বার টেন’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
মতামত দিন