খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

মেসির ভারতে সফর,চলুন জেনে নিই আয় কত।

নিজেস্ব প্রতিবেদক:

বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি সম্প্রতি ভারতের কয়েকটি শহর ঘুরে ব্যস্ত সময় কাটিয়েছেন। কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লি সফরের সঙ্গে তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও ডি পল।
মূল উদ্দেশ্য ছিল বাণিজ্যিক ইভেন্ট আয়োজন।

ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, মেসি একাই এই সফর থেকে ৮৯ কোটি রুপি আয় করেছেন। সরকারের হাতে কর হিসেবে গেছে ১১ কোটি রুপি। কলকাতার ইভেন্টের প্রধান আয়োজক শতদ্রু দত্তকে জিজ্ঞাসাবাদ করে ভারতের বিশেষ তদন্ত দল (এসআইটি) এই তথ্য পেয়েছে।

শতদ্রুর দাবি, আয়োজক ও স্পনসর থেকে ৩০ শতাংশ এবং টিকিট বিক্রি থেকে ৩০ শতাংশ অর্থ এসেছে। এসআইটি কর্মকর্তারা শতদ্রুর একটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছেন, যেখানে ২০ কোটির বেশি রুপি পাওয়া গেছে।

সফরের শুরুটা বিতর্ক ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে হয়েছিল। কলকাতার স্টেডিয়ামে সমর্থকরা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর ও লুটপাট চালান। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার মেসিকেই এই ঘটনায় দায়ী করেছেন। তিনি বলেন, মেসি ঘোষিত সময়ের তুলনায় কম সময় স্টেডিয়ামে ছিলেন, যার কারণে দর্শকরা হতাশ হয়েছেন। গাভাস্কারের মতে, মূল দায়ী মেসি ও তার সহযোগীরাই।

মতামত দিন