খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

পাকিস্তান যুবাদের ধামাকা: ভারতকে ১৯২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন।

নিজেস্ব প্রতিবেদক:

এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মেগা ফাইনালে পাকিস্তান ভারতকে ১৯২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে। রোববার (২১ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে ভারত আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলে পাকিস্তান ব্যাট করতে নামে।

পাকিস্তানের ব্যাটসম্যান সামির মিনহাস ১৭২ রানের বিস্ফোরক ইনিংসে দলের স্কোর ৩৪৭ রানে পৌঁছে দেন। আহমেদ হুসাইন যোগ করেন ৫৬ রান। ভারতের জবাবে আলী রাজার বোলিং তোপে মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল।

ভারতের ওপেনার বৈভব সুরিয়াবংশি ২৬ এবং দীপেশ দেভেন্দ্রান ৩৬ রান করে দলের হার রোধ করতে পারেননি। আলী রাজা একাই ৪ উইকেট নিয়েছেন, সঙ্গে মোহাম্মদ সায়েম, আব্দুল সুবহান ও হুজাইফা আহসান দুটি করে উইকেট নিয়েছেন। ভারতের পক্ষে দীপেশ সর্বোচ্চ ৩ উইকেট নেন।

এই রানের ব্যবধানে জয় যুব এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ জয় হিসেবে ধরা হয়েছে।

মতামত দিন