বাংলাদেশ থেকে পুরুষ ও নারী ক্রিকেটার এবং কোচ চাই সৌদি আরব।
সৌদি আরব দ্রুত ক্রিকেটে এগিয়ে যেতে চায়। স্বল্প সময়ে শক্তিশালী দল গঠনের জন্য তারা উপমহাদেশসহ প্রতিবেশী দেশগুলো থেকে খেলোয়াড় ও কোচ নিতে আগ্রহ প্রকাশ করেছে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। “দুই মাস আগে সৌদি আরব আমাদের কাছে পুরুষ ও নারী ক্রিকেটার এবং কোচ চেয়েছিল। কিন্তু আমি নিজের দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে এ সিদ্ধান্ত নিতে পারি না,” তিনি বলেন।
সৌদি আরব ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে ঘরোয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত উন্নতির লক্ষ্য নিয়েছে। লিভ গলফ, ফর্মুলা ওয়ান এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হওয়ার মাধ্যমে দেশটি ইতিমধ্যেই বৈশ্বিক ক্রীড়াঙ্গনে বড় বিনিয়োগ করেছে। আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সমর্থনে তারা উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটে নতুন কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায়।
মতামত দিন