বোটাফোগো থেকে পদত্যাগ করেছেন কোচ ডেভিড আনচেলত্তি।
ব্রাজিলের ক্লাব বোটাফোগোতে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করা ডেভিড আনচেলত্তি পদত্যাগ করেছেন। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী মৌসুমে তিনি আর কোচের দায়িত্বে থাকবেন না।
বোটাফোগোর সঙ্গে তার সম্পর্ক শেষ হওয়ার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে টেকনিক্যাল স্টাফের সঙ্গে অমিল। ডেভিড আনচেলত্তি চেয়েছিলেন, ক্লাবের পুরো কোচিং স্টাফ একসঙ্গে থাকলেই তিনি কোচের দায়িত্ব চালিয়ে যাবেন। কিন্তু ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী ফিজিক্যাল ট্রেনার লুকা গুয়েরাকে বরখাস্ত করা হয়, যা ডেভিডের শর্ত পূরণ হয়নি। ফলে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
ডেভিড আনচেলত্তি প্রথমবার পেশাদার কোচ হিসেবে বোটাফোগোতে দায়িত্ব নেন। তার অধীনে ক্লাবটি ৩২ ম্যাচে ১৪ জয়, ১১ ড্র এবং ৭ হারের মধ্যে দিয়ে মৌসুম শেষ করেছে। ৩৮ ম্যাচ শেষে টেবিলে ৬৩ পয়েন্ট নিয়ে বোটাফোগো ষষ্ঠ স্থানে অবস্থান করছে।
বোটাফোগো জানিয়েছে, ডেভিড আনচেলত্তি ছাড়াও সহকারী কোচ লুইস তেভেনেত, অ্যান্ড্রু ম্যাঙ্গান এবং ফিজিক্যাল ট্রেনার লুকা গুয়েরাও ক্লাব ছাড়ছেন। ক্লাবের পক্ষ থেকে তাদের পেশাদারিত্ব এবং অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

মতামত দিন