খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অস্ট্রেলিয়াকে শক্তিশালী দল ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

নামিবিয়া ও জিম্বাবুয়েতে আগামী ২০২৬ সালে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, আর তার প্রস্তুতি হিসেবে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যুব দলের নেতৃত্বে থাকবেন ব্যাটিং অলরাউন্ডার অলিভার পিক, যিনি ইতোমধ্যেই অস্ট্রেলিয়া ‘এ’ দলের খেলোয়াড় হিসেবেও অভিজ্ঞতা অর্জন করেছেন।

পিকের তালিকায় রয়েছে ২০২৪ সালের বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে অংশগ্রহণের ইতিহাস, পাশাপাশি তিনি বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার সুযোগও পাবেন।

বিশ্বকাপের জন্য ঘোষিত দলে তিনজন নতুন মুখ দেখা যাচ্ছে—নাডেন কুরে, নিথেশ স্যামুয়েল এবং উইলিয়াম টেইলর। দলের কোচিং স্টাফে আছেন সাবেক প্রধান কোচ টিম নিলসেন, সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন লুক বাটারওর্থ ও ট্রাভিস ডিন।

বিশ্বকাপের প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে আয়ারল্যান্ড, জাপান ও শ্রীলঙ্কার সঙ্গে। সেপ্টেম্বর মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরে গেলেও দলের দিক থেকে বিশ্বকাপে আস্থা দেখানো হচ্ছে।

ঘোষিত অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রা হলেন: অলিভার পিক (অধিনায়ক), কেইসি বার্টন, নাডেন কুরে, জেডেন ড্রেপার, বেন গর্ডন, স্টিভেন হোগান, থমাস হোগান, জন জেমস, চার্লস লাখমুন্ড, উইল মালাইচজুক, নিথেশ স্যামুয়েল, হেইডেন শিলার, আরিয়ান শর্মা, উইলিয়াম টেইলর, এবং অ্যালেক্স লি ইয়ং।

মতামত দিন