খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

বিপিএল অংশগ্রহণ নিতে ৯ ক্রিকেটারকে অনুমতি দিল পাকিস্তান।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন বিপিএল মৌসুমে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা এবার কেটে গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মোট নয়জন খেলোয়াড়কে লিগে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

অনুমতি পাওয়া ক্রিকেটারদের তালিকায় আছেন—মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, সাহিবজাদা ফারহান, ইহসানউল্লাহ, হায়দার আলি, হুসাইন তালাত, আবরার আহমেদ, সালমান ইর্শাদ ও খাজা নাফিস

এদিকে টুর্নামেন্ট মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর, শুক্রবার। দিনের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে সিলেট টাইটান্সরাজশাহী ওয়ারিয়র্স—দুপুর ২টায়। একই দিনে সন্ধ্যা ৭টায় প্রতিদ্বন্দ্বিতায় নামবে নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রাম রয়েলস

পরের দিন দুপুর ১টার খেলায় দেখা যাবে ঢাকা ক্যাপিটালস—রাজশাহী ওয়ারিয়র্স লড়াই। সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে সিলেট আবার মাঠে নামবে, প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস।

প্রতিযোগিতার প্রথম ধাপ অনুষ্ঠিত হবে সিলেটে—ছয় দিনে ১২টি ম্যাচ, মাঝখানে থাকবে দু’দিন করে বিরতি। এরপর পুরো আয়োজন গড়াবে চট্টগ্রামে, যেখানে ৫–১১ জানুয়ারি পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলবে দ্বিতীয় রাউন্ড।

ঢাকায় ফিরবে বিপিএল ১৫ জানুয়ারি। তিন দিনের টানা লড়াই শেষে ১৭ জানুয়ারিতেই শেষ হবে গ্রুপ পর্বের খেলা

মতামত দিন