খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

ফিফা আরব কাপে কোয়ার্টার ফাইনালে সিরিয়া ও ফিলিস্তিন।

নিজেস্ব প্রতিবেদক:

ফিফা আরব কাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে সিরিয়া ও ফিলিস্তিন, যা উভয় দেশের মানুষকে উৎসবের আমেজে ভরিয়ে দিয়েছে। সিরিয়ায় এই সাফল্য এসেছে এমন সময়ে, যখন দেশটি ‘লিবারেশন ডে’ উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত।

ফিলিস্তিনের ভক্তদের জন্যও এটি বড় একটি গর্বের মুহূর্ত।

রোববার (৭ ডিসেম্বর) কাতারে অনুষ্ঠিত গ্রুপ ‘এ’-এর ম্যাচে সিরিয়া ও ফিলিস্তিনের মধ্যে গোলশূন্য ড্র হয়েছে। সমান ৫ পয়েন্ট নিয়ে দুই দলই প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠে, আর একই গ্রুপের স্বাগতিক কাতার ও তিউনিসিয়া টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। মাঠে প্রায় ৪০,০০০ দর্শক আনন্দ উদযাপনে অংশ নেন এবং খেলোয়াড়রা জার্সি বিনিময় করে ছবি তুলেন।

সিরিয়ার স্ট্রাইকার মাহমুদ আল-মাওয়াস বলেছেন, “এই ফলাফল আমাদের জনগণের জন্য গুরুত্বপূর্ণ। এখন কোয়ার্টার ফাইনালে মনোযোগ দিতে হবে।”

এই সাফল্য সিরিয়ার জনগণের মধ্যে গর্ব ও উদ্দীপনা তৈরি করেছে, আর পরবর্তী রাউন্ডের উত্তেজনা আরও বাড়িয়েছে।

মতামত দিন