খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের প্রথম নারী ফুটবল টিম।

নিজেস্ব প্রতিবেদক:

ফিলস্পোর্টস অ্যারেনায় শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে স্পেনকে ৪-১ গোলে হারিয়ে প্রথম নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ব্রাজিল। দর্শক মাতানো এ ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়েছিল দক্ষিণ আমেরিকান দলটি।

ম্যাচের মাত্র প্রথম মিনিটেই আনা লুইজা ব্রাজিলকে এগিয়ে নেন স্পেনের রক্ষণে ভুল পাসের সুযোগকে কাজে লাগিয়ে। এরপর ১১ সেকেন্ডের মধ্যেই দ্বিতীয় গোল করেন আমানদিনহা, স্প্যানিশ রক্ষণ ভেঙে দলের বড় সুবিধা এনে দেয়।

দ্বিতীয়ার্ধেও ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল বজায় রাখে। ১৪ মিনিটে নাতালিনহার পিভট থেকে পাস পেয়ে দেবোরা ভানিন গোলরক্ষককে ফাঁকা করে চমৎকার ক্রস-শটে তৃতীয় গোল করেন। স্পেন কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও আলে দে পাজ একটি সান্ত্বনাসূচক গোল করেন। শেষ মুহূর্তে লুয়ানা দলের চতুর্থ গোল করেন, যা ম্যাচের চূড়ান্ত স্কোর নিশ্চিত করে—৪-১।

শনিবার (৬ ডিসেম্বর) ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হবে পর্তুগাল, যারা অন্য সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে।

মতামত দিন