খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

ইতিহাস রচনা করলেন বাংলাদেশের প্রথম এলিট আইসিসি আম্পায়ার সৈকত।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে অ্যাশেজ সিরিজের কোনো ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ব্রিসবেনে আজ থেকে শুরু হওয়া দিবারাত্রির পিংক বল টেস্টে তিনি অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে আছেন।

তার সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক, আর টিভি আম্পায়ারের দায়িত্বে রয়েছেন নিতিন মেনন।

যদিও অন-ফিল্ড দায়িত্বে এটি তার প্রথমবার, তবে পার্থ টেস্টে সৈকত ইতোমধ্যেই টিভি আম্পায়ার হিসেবে কাজ করেছেন। সেই ম্যাচে তিনি একটি বিতর্কিত সিদ্ধান্তে জড়িয়ে পড়েছিলেন। ইংল্যান্ডের ব্যাটার জেমি স্মিথকে আউট ঘোষণা করা নিয়ে ডিআরএস ব্যবস্থার মাধ্যমে আলোচ্য সিদ্ধান্ত নেন তিনি। মাঠের আম্পায়ার প্রথমে ‘নট আউট’ ঘোষণা করেছিলেন, কিন্তু স্নিকোমিটারের স্পাইক দেখে সৈকত সিদ্ধান্ত পরিবর্তন করে আউট দেন। এতে ইংলিশ দর্শকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।

আইসিসির নিয়ম অনুযায়ী, প্রমাণ থাকলে টিভি আম্পায়ার অন-ফিল্ড সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন এবং সেই বিধান অনুযায়ী সৈকতের সিদ্ধান্ত বৈধ ছিল। পার্থ টেস্টের পর এবার ব্রিসবেনে আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে অংশগ্রহণ করছেন তিনি।

শৈকতের আন্তর্জাতিক ক্যারিয়ারও ইতিমধ্যেই সমৃদ্ধ। ২০২৪ সালে তিনি বাংলাদেশের প্রথম এলিট প্যানেলের আম্পায়ার হন এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।

মতামত দিন