খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের টি-টোয়েন্টি মরশুম: রেকর্ড জয়ের বছর ২০২৫।

নিজেস্ব প্রতিবেদক:

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশকে আগে বেশ কিছুটা দুর্বল মনে করা হতো। কিন্তু ২০২৫ সালে লাল-সবুজের টাইগাররা এই ধারণা পাল্টে দিয়েছে।

সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেদের দিনে টাইগাররা এমন পারফরম্যান্স দেখিয়েছে, যেখানে বড় দলকেও হারাতে সক্ষম হয়েছে। মাঠে দারুণ খেলা উপহার দিয়ে এই বছর টাইগাররা টি-টোয়েন্টিতে এক নতুন রেকর্ড গড়েছে—এক বছরে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের মাইলফলক।

২০২৫ সালে বাংলাদেশ দল ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ১৫টিতে জয় পেয়েছে। বাকি ১৫ ম্যাচের ১৪টিতে তারা হেরেছে এবং একটি ম্যাচ ড্র হয়েছে। লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুস্তাফিজুর রহমানদের নেতৃত্বে এই সাফল্য এসেছে।

পূর্বের বছরগুলোর সঙ্গে তুলনা করলে দেখা যায়, ২০২৪ সালে বাংলাদেশ ২৪টি ম্যাচ খেলেছিল এবং সেগুলোর অর্ধেক—১২টি—জিতেছিল। এছাড়া, ২০২১ সালে তারা ২৭ ম্যাচের মধ্যে ১১টি জয় পেয়েছিল। অর্থাৎ, ২০২৫ সালে এতগুলো ম্যাচে জয় পাওয়া টাইগারদের জন্য নতুন রেকর্ড।

ম্যাচে জয়ই নয়, টি-টোয়েন্টি হিটিং-এও বাংলাদেশ নথিভূক্ত করেছে রেকর্ড। চলতি বছর টাইগাররা প্রথমবার এক পঞ্জিকাবর্ষে দুইশর বেশি ছক্কা হাঁকিয়েছে। বছরের শেষ ম্যাচে লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন ও জাকের আলী মিলে দলকে এই নতুন উচ্চতায় নিয়ে গেছে। ২০২৪ সালে বাংলাদেশ ১২২টি ছক্কা হাঁকিয়েছিল, আর ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৬।

২০২৫ সালের এই অর্জন বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে বিশেষ মর্যাদা যোগ করেছে। টাইগাররা দেখিয়েছে, সংক্ষিপ্ত ফরম্যাটেও তারা বড় ম্যাচে জিততে এবং নতুন রেকর্ড স্থাপন করতে সক্ষম।

মতামত দিন