টি–২০ বিশ্বকাপের গ্রুপ ঘোষণা: ‘সি’ গ্রুপে বাংলাদেশ, উদ্বোধনী দিনেই নামছে টাইগাররা।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি–২০ বিশ্বকাপ। আসর শুরুর আগে আজ সূচি ও গ্রুপ তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এবার দুই স্বাগতিক দেশকে রাখা হয়েছে আলাদা গ্রুপে—ভারত গ্রুপ ‘এ’ তে এবং শ্রীলঙ্কা গ্রুপ ‘বি’ তে। উল্লেখযোগ্যভাবে ভারত–পাকিস্তান পড়েছে একই গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। তুলনামূলক সহজ গ্রুপ বলেই অনেকে মনে করছেন।
বাংলাদেশের গ্রুপটি তবে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। টাইগারদের সঙ্গে আছে দুই সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সঙ্গে আরও দুটি দল নেপাল ও ইতালি।
আইসিসির ঘোষণামতে, ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে বিশ্বকাপের। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল—কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনসে তাদের প্রথম প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। একই দিনে আরেক আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
টি–২০ বিশ্বকাপের গ্রুপ তালিকা
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’: শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, ওমান
গ্রুপ ‘সি’: বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি
গ্রুপ ‘ডি’: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, আরব আমিরাত, কানাডা

মতামত দিন