খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ ঘোষণা করল টি-টোয়েন্টি স্কোয়াড।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে জয়ী হওয়ার পর এবার চোখ রাখা হয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দিকে। সিরিজের প্রথম লড়াই শুরু হবে আগামী ২৭ নভেম্বর।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশ করেছে দুই ম্যাচের জন্য ১৫ জনের স্কোয়াড। নতুনদের মধ্যে সবচেয়ে বড় চমক তরুণ অলরাউন্ডার মাহিদুল ইসলাম অঙ্কনের সুযোগ পাওয়া। টি-টোয়েন্টি দলে প্রথমবার ডাক পাওয়ায় তার খেলায় সকলের আগ্রহ বেশি।

সিরিজের সূচি অনুযায়ী, প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর, দ্বিতীয় ম্যাচ ২৯ নভেম্বর এবং শেষ ম্যাচ মাঠে গড়াবে ২ ডিসেম্বর।

নতুন ঘোষিত স্কোয়াডে রয়েছেন: লিটন কুমার দাস (ক্যাপ্টেন), সাইফ হাসান (উপ-ক্যাপ্টেন), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, শরিফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

মতামত দিন