ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাহমুদউল্লাহ রিয়াদ হাসপাতালে ভর্তি।
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, গত চার দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন এবং সম্প্রতি পরীক্ষা করে তার ডেঙ্গু ধরা পড়ে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার। তিনি একটি পোস্টে মাহমুদউল্লাহর হাসপাতালের বিছানায় শুয়ে থাকা ছবি শেয়ার করেছেন।
জান্নাতুল কাওসার পোস্টে লিখেছেন, “আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার জন্য সবাই দোয়া করবেন—আল্লাহুম্মা বারিক লাহু।”
মতামত দিন