খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান সম্পর্কের রাজনৈতিক উত্তেজনার কারণে,বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান।

নিজেস্ব প্রতিবেদক:

ভারত-পাকিস্তান সম্পর্কের রাজনৈতিক উত্তেজনার কারণে জুনিয়র হকি বিশ্বকাপের পাকিস্তানের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। আগামী ২৮ নভেম্বর তামিলনাড়ুর মাটিতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে পাকিস্তান শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করেছে।

আন্তর্জাতিক হকি ফেডারেশন (আইএইচএফ) বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

প্রথমে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত দেখা গেল, তারা অংশ নেবে না। পাকিস্তান একই গ্রুপে ভারতের পাশাপাশি চিলি ও সুইজারল্যান্ডের সঙ্গে খেলবে বলে ঠিক ছিল। পাকিস্তানের নাম প্রত্যাহারের পর এখন আইএইচএফ দ্রুত নতুন দল ঘোষণা করবে।

হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরক জানিয়েছেন, ‘পাকিস্তানের জন্য আমাদের সবসময় দরজা খোলা। তবে দীর্ঘ সময় অপেক্ষা করা সম্ভব নয়।’ উল্লেখ্য, এশিয়া কাপ হকিতেও পাকিস্তান ভারতের মাটিতে খেলেনি; তখন তাদের জায়গায় বাংলাদেশ অংশ নিয়েছিল।

পাকিস্তান হকি ফেডারেশনের মহাসচিব রানা মুজাহিদ জানিয়েছেন, তারা আন্তর্জাতিক হকি ফেডারেশনকে অনুরোধ করেছেন যেন নিরপেক্ষ কোনো দেশে তাদের ম্যাচগুলো আয়োজন করা হয়। তিনি বলেন, ‘ভারতে বড় টুর্নামেন্টগুলোতে খেলতে না পারা আমাদের হকির জন্য ক্ষতিকর। যখন ভারতীয় ক্রীড়াবিদরাও নিরপেক্ষ ভেন্যুতে আমাদের সঙ্গে খেলতে চায় না, তখন ভারতে গিয়ে খেলাটা কষ্টকর হয়ে পড়ে।’

মতামত দিন