খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

মিরপুরে বাংলাদেশের দুর্দান্ত শুরু, সাইফ-সৌম্যের উদ্বোধনী জুটি রানের ঝড় তুলছে।

নিজেস্ব প্রতিবেদক:

সিরিজের তৃতীয় ও নির্ধারণী ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটিতে দারুণ ছন্দে আছে। সৌম্য সরকার ও সাইফ হাসান আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে উইন্ডিজ বোলারদের দমবন্ধ করে দিচ্ছেন।

প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৭৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ, যা ২০১৫ সালের পর মিরপুরে দেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটি রেকর্ড।

সৌম্য দুটি ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে অর্ধ-শতক পূর্ণ করেন। সাইফও তার সঙ্গে দারুণ সঙ্গ দেন এবং তিনিও ফিফটি তুলে নেন। প্রতিবেদনের সময় পর্যন্ত ১৭ ওভারের শেষে বাংলাদেশ ১১৮ রান বিনা উইকেটে সংগ্রহ করেছে।

এর আগে, টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ। একাদশে কোনো পরিবর্তন আনেননি স্বাগতিকরা। ২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে র‌্যাংকিংয়ে সেরা আট দলের মধ্যে থাকতে হবে, বাকি দলগুলো বাছাইপর্ব পেরোতে হবে।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

মতামত দিন