খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

কিংবদন্তি এমারসন লেও নেইমারের পেশাদারি ও শৃঙ্খলা নিয়ে তীব্র সমালোচনা।

নিজেস্ব প্রতিবেদক:

ব্রাজিলের কিংবদন্তি গোলরক্ষক ও কোচ এমারসন লেও বলেছেন, নেইমারের বর্তমান পারফরম্যান্স অতীতের তারুণ্যের সঙ্গে মেলাতে পারছে না। সম্প্রতি সান্তোসে ফিরে নেইমার চোট ও ফর্মহীনতায় ভুগছেন, যা দলকেও বিপদের মুখে ফেলেছে।

লেও উল্লেখ করেছেন, একসময় নেইমারের প্রতিভা অসাধারণ ছিল, কিন্তু এখন নিজের যত্ন নেওয়ায় ব্যর্থ। তিনি বলেন, “আমি একবার সান্তোসের ম্যাচে তার পাশে দিয়ে হাঁটছিলাম এবং তাকে সতর্ক করেছিলাম, কিন্তু সে তা মানেনি। এর ফলেই তার চোট এবং পারফরম্যান্সের সমস্যা।”

তিনি আরও মন্তব্য করেন, মাঠের ভিতরের এবং বাইরের চরিত্র পরস্পরের প্রতিফলন। নেইমারের উদ্যম কমে গেছে, প্রস্তুতি অনিয়মিত এবং ধারাবাহিক প্রশিক্ষণ নেই। সব মিলিয়ে তার বর্তমান অবস্থা আগের নেইমারের সঙ্গে তুলনা করা যায় না।

এমারসন লেও সান্তোসে তিনবার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০০১-০২ মৌসুমে সাও পাওলোকে লিগ শিরোপা উপহার দিয়েছেন। সেই অভিজ্ঞতার আলোকে তিনি আজকের খেলোয়াড়দের মানসিকতা নিয়েও হতাশা প্রকাশ করেছেন। লেওর মতে, অনেক খেলোয়াড় শৃঙ্খলা হারিয়েছে, আর নেইমার নিজের পেশাদারিত্ব অবহেলা করছেন।

শেষে লেও বলেন, “সে আর সমাধান নয়। সেরা সময় শেষ। শরীর আগের মতো সাড়া দেয় না, পেশি দুর্বল এবং প্রশিক্ষণে ধারাবাহিকতা নেই। এখন সে সম্পূর্ণ ভ্রান্ত অবস্থায়।”

এমন মন্তব্য ব্রাজিলিয়ান মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কিংবদন্তির মন্তব্য শুধু নেইমারের ব্যক্তিগত ইমেজ নয়, ব্রাজিলের ফুটবল সংস্কৃতির ভবিষ্যত নিয়েও প্রশ্ন তুলেছে।

মতামত দিন