ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ধীরগতির ব্যাটিংয়ে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দল ধীরগতিতে ব্যাট করছে। টাইগাররা ৩০ ওভারের মধ্যে মাত্র ১০০ রান পূর্ণ করতে পেরেছে।
৬৩ বলে ৩২ রান করে শান্ত পিরের শিকার হন। সাবেক অধিনায়কের আউট হওয়ার পর অভিষিক্ত অঙ্কন ব্যাটিংয়ে নামেন। ম্যাচের দ্বিতীয় ওভারের ৫ম বলে রোমারিও শেফার্ড সাইফ হাসানকে প্যাভিলিয়নে ফেরান; তিন রানের বেশি করতে পারেননি তিনি। এরপরের ওভারের প্রথম বলেই জাইডেন সিলসকে কভার পয়েন্টে খেলতে গিয়ে সৌম্য সরকার সহজ ক্যাচ দিয়ে আউট হন, চার রান করে।
বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, “আমরা ব্যাটিং করতে চেয়েছিলাম। এটি আমাদের হোম গ্রাউন্ড, আর এই উইকেটে আত্মবিশ্বাসী। প্রতিটি খেলোয়াড় যেন নিজের দায়িত্ব বোঝে এবং ইতিবাচক মনোভাব দেখায়। কখনো খারাপ পারফরম্যান্স হতে পারে, কিন্তু এটি নতুন দিন, এবং আমরা সবাই আরও ভালো করার চেষ্টা করব।”
বাংলাদেশ একাদশে খেলছেন: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম।
মতামত দিন