১৮ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ফাইনালে আর্জেন্টিনা।
২০০৭ সালের পর প্রথমবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার রাতে সেমিফাইনাল ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে আলবিসেলেস্তে যুবরা।
চিলির জুলিও মার্টিনেজ প্রাদানোস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সেমিফাইনাল ম্যাচে দুই দলই সমানভাবে আক্রমণ চালায়। বল দখল ও শটের ক্ষেত্রে প্রায় সমান লড়াই হয়; কলম্বিয়ার দখল ছিল ৫৪ শতাংশ এবং ১৩ শটের মধ্যে ৪টি লক্ষ্যভেদ। আর্জেন্টিনা ১৪ শটের মধ্যে ৫টি লক্ষ্যভেদ করতে সক্ষম হয়। ৭২ মিনিটে সিলভেট্টির গোলেই নিলোয়রা জয় নিশ্চিত করে। ৭৯ মিনিটে কলম্বিয়ার জন এনটারিয়ার দ্বিতীয় হলুদ কার্ড দেখে দলকে ১০ জনে খেলতে হয়।
এছাড়া মরক্কোও ফাইনালে উঠে প্রথমবারের মতো। অন্য সেমিফাইনালে ফ্রান্সের সঙ্গে ১-১ সমতায় থাকায় টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় আফ্রিকান দলটি। এতে নিশ্চিত হলো আগামী সোমবারের ফাইনাল হবে আর্জেন্টিনা বনাম মরক্কো।
আর্জেন্টিনার জন্য এটি ১৮ বছর পর ফাইনালে পৌঁছানো, ২০০৭ সালে কানাডার টুর্নামেন্টে কুন আগুয়েরো, আনহেল ডি মারিয়া ও সার্জিও রোমেরোদের নেতৃত্বে শেষবার শিরোপা জিতেছিল তারা।
মতামত দিন