খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

নিজেস্ব প্রতিবেদক:

এশিয়ান কাপের মূলপর্বে স্থান করা হয়নি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাছাইপর্বে চার ম্যাচে লাল-সবুজ জার্সিধারীরা মোট নয়টি হলুদ কার্ড পেয়েছে।

এর মধ্যে ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচে ফাহমিদুল ইসলাম খেলতে পারবে না।

এএফসির নিয়ম অনুযায়ী, বাছাইপর্বে দুটি হলুদ কার্ড পাওয়া খেলোয়াড় পরবর্তী ম্যাচে নিষিদ্ধ থাকবেন। ইতালিপ্রবাসী ফাহমিদুল প্রথম হলুদ কার্ড পেয়েছিলেন সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন, আর দ্বিতীয়টি হংকংয়ের বিপক্ষে ১৪ অক্টোবর। তাই ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে তাকে মাঠে দেখা যাবে না।

বাকি খেলোয়াড়দের মধ্যেও কার্ডের ঝুঁকি আছে। ইতোমধ্যেই ভারতের প্রথম ম্যাচে হৃদয় ও মজিবুর রহমান জনি কার্ড পেয়েছেন। সিঙ্গাপুরের ম্যাচে চারজন—তপু আহমেদ, তপু বর্মণ, ফাহিম ও ফাহমিদুল—কার্ড পেয়েছেন। হংকং চায়নার হোম ম্যাচে রাকিব হোসেন এবং অ্যাওয়ে ম্যাচে তারিক ও ফাহমিদুল কার্ড পেয়েছেন। ফলে ভারতের বিপক্ষে কেউ অতিরিক্ত কার্ড পেলে সিঙ্গাপুরের ম্যাচে খেলতে পারবেন না।

জাতীয় দল অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ভারতের বিপক্ষে অনুশীলন শুরু করার প্রস্তুতি নিচ্ছে। ফাহমিদুলের অনুপস্থিতিতে প্রাথমিক স্কোয়াডে তাকে রাখা হবে কি না, তা স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিন বছরের বেশি সময় দলের দায়িত্বে থাকা কাবরেরা উল্লেখযোগ্য সাফল্য দিতে পারেননি, ফলে ভারত ম্যাচের আগে তার ভবিষ্যত নিয়ে জোরালো আলোচনা চলছে।

মতামত দিন