খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

মাত্র ১৪ বছরে রঞ্জি ট্রফিতে সহঅধিনায়ক হলো ভারতের উজ্জ্বল ক্রিকেট প্রতিভা বৈভব সূর্যবংশী।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের ক্রিকেটে নবীন প্রতিভা বৈভব সূর্যবংশী আবারও আলোচনায় এসেছে। মাত্র ১৩ বছর বয়সে আইপিএলে খেলার রেকর্ড করা এই বিস্ময়বালক এবার রঞ্জি ট্রফির প্রথম শ্রেণির ক্রিকেটে সহঅধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

দলের অধিনায়ক থাকবেন সাকিবুল গনি।

সূর্যবংশী আগামী প্রথম দুই রাউন্ডের খেলায় সহঅধিনায়কের দায়িত্ব পালন করবেন। কোনো কারণে অধিনায়ক খেলতে না পারলে পুরো নেতৃত্বের দায়িত্ব তার কাঁধে উঠে যাবে। বুধবার থেকে শুরু হওয়া বিহারের প্রথম ম্যাচে তারা অরুণাচল প্রদেশের সঙ্গে মুখোমুখি হবে। পরবর্তী ম্যাচ ২৫ অক্টোবর মনিপুরের বিপক্ষে।

সম্প্রতি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিভিন্ন সিরিজে খেলেছেন সূর্যবংশী। ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচে ৩৫৫ রান করে ১৭৪ স্ট্রাইক রেটে একটি দ্রুততম শতরানের রেকর্ড গড়েছেন। তার আগ্রাসী ব্যাটিং এবং মানসিক দৃঢ়তা তাঁকে দ্রুত ক্রিকেট পেশাদারী পরিকাঠামোর জন্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন চেষ্টা করছে, যে কোনো মূল্যে সূর্যবংশীকে তাদের দলের সঙ্গে রাখতে। অন্যদিকে, অন্য রাজ্য বা দল থেকে তাকে দলে নিতে চাওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে।

মতামত দিন