খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

বিসিবির বিতর্কিত নির্বাচন: ৪৮ ক্লাব ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন স্থগিত না রাখায় ৪৮টি ক্লাব সিদ্ধান্ত নিয়েছে সব ধরনের ঘরোয়া ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখার। একই সঙ্গে তারা নবনির্বাচিত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ সভাপতি হিসেবে ঘোষণা করেছে।


রাজধানীর গুলশানের এক হোটেলে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজারের আয়োজনে বুধবার (৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত প্রকাশ করা হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান এবং ক্রীড়া সংগঠক আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান।

সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান বলেন, “আমাদের কথা কোনোভাবেই শোনা হয়নি। ৬ অক্টোবরের বিতর্কিত নির্বাচনে আমাদের অস্তিত্বকে উপেক্ষা করা হয়েছে। আমরা সুষ্ঠু ভোট চাইতাম, কিন্তু রাতের ভোট ও দিনের কারচুপির ঘটনা আমাদের সামনে ঘটেছে। তাই আসন্ন সব ঘরোয়া প্রতিযোগিতা আমরা বর্জন করতে বাধ্য হচ্ছি।”

তিনি আরও জানান, “ফেডারেশন ক্রিকেট লিগ থেকে শুরু করে দ্বিতীয় ও প্রথম বিভাগ, প্রিমিয়ার ডিভিশন—যেখানে আমরা খেলব বলে ভাবতাম, সব বন্ধ থাকবে। বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটের সৌন্দর্য হারিয়েছে। যদি ক্লাব প্রতিনিধি বা সদস্যদের ওপর হুমকি বা ষড়যন্ত্র চালানো হয়, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব। আপাতত ক্রিকেট বন্ধ থাকবে—এই আমাদের ঘোষণা।”

বিদ্রোহী ক্লাবগুলোর এই পদক্ষেপ দেশের ঘরোয়া ক্রিকেটে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

মতামত দিন