খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার কোচ স্কালোনির দুঃসংবাদ: স্কোয়াড থেকে বাদ পড়েছেন তরুণ ফরোয়ার্ড থিয়াগো আলমাদা।

নিজেস্ব প্রতিবেদক:

আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল ঘোষণা করলেন কোচ লিওনেল স্কালোনি, যারা অক্টোবরের আন্তর্জাতিক বিরতির সময়ে যুক্তরাষ্ট্র সফরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে মুখোমুখি হবে। তবে ঘোষণার কিছুক্ষণ পরই দলের জন্য বড় ধাক্কা আসে।


কোভিড বা আরেকটি চোটের কারণে নয়, বরং লা লিগার সাম্প্রতিক ম্যাচে ফিটনেসের অভাবে আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড থিয়াগো আলমাদা স্কোয়াড থেকে বাদ পড়েছেন। অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম সেল্টা ভিগো ম্যাচে আলমাদা খেলতে পারেননি, কোচ দিয়েগো সিমিওনের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, আলমাদা এখনো পুরোপুরি ফিট নয়।

২৬ বছর বয়সী এই মিডফিল্ডার সর্বশেষ জাতীয় দলের জার্সি পরে খেলেছিলেন ৫ সেপ্টেম্বর। ধারণা করা হচ্ছে, চলতি মাসের শেষের দিকে তিনি ফিট হয়ে জাতীয় দলে ফেরার যোগ্য হবেন।

এ পর্যন্ত আলমাদার স্থলে নতুন কাউকে ডাকেনি কোচ স্কালোনি।

আর্জেন্টিনা স্কোয়াড (১০ ও ১৩ অক্টোবর, যুক্তরাষ্ট্রে)

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো ক্যমবেসেস

ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, লাউতারো রিভেরো, মার্কোস আকুনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, আনিবাল মোরেনো, রদ্রিগো দে পল, এনজো ফের্নান্দেজ, নিকোলাস পাজ, জিওভানি লো চেলসো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার

ফরোয়ার্ড: জুলিয়ানো সিমিওনে, নিকোলাস গঞ্জালেস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো, লিওনেল মেসি, হোসে ম্যানুয়েল লোপেজ, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ

মতামত দিন