খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

ইয়ামালকে নিয়ে স্পেনের জাতীয় দলের জন্য দুঃসংবাদ।

নিজেস্ব প্রতিবেদক: 

বার্সেলোনা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল আবারও চোটের কারণে মাঠের বাইরে থাকবেন। এর ফলে শুধু তার ক্লাবই নয়, স্পেন জাতীয় দলও ফিফা উইন্ডোয় জর্জিয়া ও বুলগেরিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাই ম্যাচে তাকে পাচ্ছে না।

দলটির কোচ লুইস দে লা ফুয়েন্তে শুক্রবার ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন। তবে এর কিছু ঘণ্টা পর বার্সেলোনা জানায়, চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির ম্যাচের পর ইয়ামালের পুরোনো কুঁচকির চোট আবার প্রকট হয়েছে। পুনরুদ্ধারে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।

গত মাসে আন্তর্জাতিক বিরতির পরও কুঁচকির চোটের কারণে ইয়ামাল বার্সেলোনা ও জাতীয় দলের মধ্যে বিতর্কের কেন্দ্রে ছিলেন। চোটের কারণে তিনি ভ্যালেন্সিয়া, নিউক্যাসল, গেতাফে ও রেয়াল ওবিয়েদোর বিপক্ষে মাঠে নামতে পারেননি। কিন্তু গত সপ্তাহে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ফেরেন এবং বুধবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিরুদ্ধে পুরো সময় খেলেছেন।

আগামী রোববার সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে তাকে পাওয়া যাবে না। আন্তর্জাতিক বিরতির পর ১৮ অক্টোবর জিরোনা ও ২১ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা কম। চোট দ্রুত সেরে উঠলে ২৬ অক্টোবর মৌসুমের প্রথম ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফেরার আশা রয়েছে।

মতামত দিন