খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

নানা নাটকীয়তার পর অবশেষে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। যদিও নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে পরাজিত হয়েছিল বাংলাদেশ দল, তবে নেট রান রেটের জোরে তারা পেছনে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজকে।


স্বাগতিক পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় বাংলাদেশের ভাগ্য নির্ভর করছিল থাইল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফলাফলের ওপর। সেই ম্যাচে থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য মাত্র ১০.৫ ওভারে টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ নারী দল। অধিনায়ক ম্যাথুজ ২৯ বলে ৭০ রান এবং হেনরি ১৭ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়েও শেষ রক্ষা করতে পারেননি।

কারণ, জয় পেলেও নেট রান রেটে পিছিয়ে পড়ে ক্যারিবীয়রা। ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের রান রেট দাঁড়ায় +০.৬৩, আর বাংলাদেশের +০.৬৪। মাত্র ০.০১ ব্যবধানে বিশ্বকাপের টিকিট হারায় ওয়েস্ট ইন্ডিজ, আর সেই সুযোগে মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশের মেয়েরা।

পয়েন্ট সমান্য হলেও এই সূক্ষ্ণ ব্যবধানই হাসি ফোটালো লাল-সবুজের বাংলাদেশের।

মতামত দিন