এশিয়া কাপে বাংলাদেশ–পাকিস্তান আজ মুখোমুখি।
ভারত আগেই ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। তাই আজকের জয়ী দলই ভারতের প্রতিপক্ষ হয়ে ফাইনাল খেলবে। টি-টোয়েন্টিতে সাম্প্রতিক লড়াইয়ে পাকিস্তান এগিয়ে থাকলেও (শেষ পাঁচ ম্যাচে তিন জয়), সর্বশেষ সিরিজে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ জয় পেয়েছিল।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন অধিনায়ক লিটন দাস। আবার দলে যোগ দিতে পারেন শেখ মেহেদী হাসান ও তাসকিন আহমেদও।
অন্যদিকে, পাকিস্তান শুরু থেকেই শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই খেলছে। ভারতের কাছে হারের পর শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শাহিন শাহ আফ্রিদি বলেন, “বাংলাদেশ এখন ধারাবাহিকভাবে ভালো খেলছে। ওদের হারাতে হলে আমাদের সব বিভাগেই সেরাটা দিতে হবে।”
বাংলাদেশ সুপার ফোরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও ভারতের কাছে হেরে গেছে। পাকিস্তানের অবস্থাও একই—ভারতের বিপক্ষে হারের পর লঙ্কানদের হারিয়েছে তারা। তাই আজকের লড়াইয়ে জয়ী দল সরাসরি ফাইনালে পা রাখবে।
মতামত দিন