খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

ভারত ম্যাচের আগে ব্যাটিং অনুশীলনে চোট পেয়েছেন লিটন দাস।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের বিপক্ষে ম্যাচ শুরুর আগে ব্যাটিং অনুশীলনের সময় চোট পেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। চোট পাওয়ার পর আর ব্যাটিং অনুশীলনে অংশ নেননি তিনি, তবে দলের চিকিৎসকরা নিশ্চিত করেছেন, চোটটি গুরুতর নয়।

আগামীপরশু সুপার ফোরের ম্যাচ এবং পরদিন পাকিস্তানের বিপক্ষে খেলার প্রস্তুতির অংশ হিসেবে আজ শেষবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। শুরুতে খেলোয়াড়রা ফিল্ডিং অনুশীলন করেন, যেখানে লিটনও ছিলেন।

পরে ব্যাটিংয়ের সময় তার পাঁজরে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে দলের ফিজিও বায়েজীদুল ইসলাম ও প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী তাকে মাঠে চেক করেন। চোট পাওয়ার পর লিটন বেঞ্চে বসে দলের অনুশীলন দেখেছেন এবং হাসিমুখে সঙ্গী খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন। শেষ পর্যন্ত তিনি দলের সঙ্গে মাঠ ছেড়ে যান।

মতামত দিন