খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

ষষ্ঠ ফরাসি হিসেবে ব্যালন ডি’অর ট্রফি ডেম্বেলের হাতে, অভিনন্দন মেসির।

নিজেস্ব প্রতিবেদক:

২০২৫ সালে ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর ট্রফি জিতলেন পিএসজি তারকা ওসমান ডেম্বেলে। সোমবার ঘোষণা আসার পর থেকেই বিশ্বজুড়ে ফুটবল মহল থেকে তিনি অভিনন্দন বার্তায়  সিক্ত হচ্ছেন।

শুধু বর্তমান প্রজন্মের খেলোয়াড় নন, তার প্রাক্তন সতীর্থ কিংবদন্তি লিওনেল মেসিও ডেম্বেলেকে শুভেচ্ছা জানিয়েছেন।

বর্ষসেরা ফুটবলারের এই স্বীকৃতি জয়ের পর ইনস্টাগ্রামে ট্রফিসহ নিজের ছবি শেয়ার করেন ডেম্বেলে। সেই পোস্টের নিচে মেসি মন্তব্য করেন—“অভিনন্দন। আমি তোমার জন্য আনন্দিত। এই পুরস্কার তুমি পাওয়ারই যোগ্য।”

২০১৭ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই মেসি ও ডেম্বেলের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। আর গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্সে পিএসজিকে ট্রেবল জেতানোয় এবার ব্যালন ডি’অরও উঠেছে ফরাসি ফরোয়ার্ডের হাতে।

মতামত দিন