খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

ব্যালন ডি’অরের বিজয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কার?

নিজেস্ব প্রতিবেদক:

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর পুরস্কারের ৬৯তম আসর এবার অনুষ্ঠিত হবে প্যারিসের থিয়েত্র দু শাতেলে। অনুষ্ঠানে ইউরোপিয়ান ফুটবলের সেরা পুরুষ ও নারী ফুটবলার, গোলরক্ষক, তরুণ খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও কোচদের সম্মাননা জানানো হবে।

দীর্ঘ বছর ধরে মেসি ও রোনালদো ব্যালন ডি’অরের সিংহাসন ভাগাভাগি করলেও এবারের আসরে তাদের নাম থাকছে না। এর পরিবর্তে ৩২ জন ফুটবল তারকা মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে আছেন জুড বেলিংহাম, আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, রবার্ট লেফানডভস্কি ও ভিনিসিয়ুস জুনিয়র।

তবে এবারের আসরে সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু দুই তরুণ তারকা। পিএসজি ক্লাবকে ট্রেবল জেতানো উসমান দেম্বেলে এই মুহূর্তে জেতার দৌড়ে এগিয়ে আছেন। চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ের খেতাবও রয়েছে তার। আরেক তরুণ বার্সেলোনার লামিনে ইয়ামালও মনোযোগ কাড়ছেন। মাত্র ১৮ বছর বয়সী তিনি মেসির জার্সি নম্বর ১০-এর উত্তরসূরি হিসেবে খেলে সমালোচকদের এবং ভক্তদের প্রশংসা কুড়াচ্ছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এবারের ব্যালন ডি’অরের বিজয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি উসমান দেম্বেলের।

মতামত দিন