আগের মতো ঘনিষ্ঠ নয়, কিন্তু খারাপও নয়: তামিম ও সাকিবের সম্পর্ক।
বাংলাদেশের ক্রিকেটের দুই প্রখ্যাত তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান দীর্ঘ সময় ধরে লাল-সবুজ জার্সিতে দেশের জন্য খেলেছেন। ক্যারিয়ারের সেরা সময়ে তাদের বন্ধুত্বও চোখে পড়ার মতো ছিল।
একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে তামিম জানান, সম্প্রতি তিনি ফোনে সাকিবের সঙ্গে কথা বলেছেন। বাইরে থেকে যে তাদের সম্পর্ক খারাপ বলে মনে হয়, বাস্তবে তা ততটা গুরুতর নয়।তবে এরকম কোনো সম্পর্ক না, একজন আরেকজনকে দেখলে গুলি মেরে ফেলব, এ রকম না।’
বাঁহাতি ওপেনার বলেন, “কোয়াব রিফর্মের সময় আমার সাকিবের সঙ্গে যোগাযোগ হয়েছে। বাইরে থেকে মনে হতে পারে আমাদের সম্পর্ক খুব খারাপ। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমরা আগের মতো ক্লোজ নাও থাকি, তবু এমন নয় যে একে অপরকে দেখা হলে সমস্যা হবে।”
তামিমের মতে, সাকিবের সঙ্গে সম্পর্ক শুধুই তার নয়, তার পরিবারের সঙ্গেও কিছুটা সম্পর্ক রয়েছে। তিনি জানান, সাকিবের পরিবার তার অসুস্থতার সময় তাদের কাছে এসেছিল। “আমার স্ত্রীও তার সঙ্গে যোগাযোগ করেছে। যদি কখনও কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমি অবশ্যই এগিয়ে যাব। আমার দরকার পড়লে সে আমাকে পাবে, এবং তার প্রয়োজন হলে আমি তাকে সাহায্য করব,” বললেন তামিম।
মতামত দিন