খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের ফাস্ট বোলার কিংমারকে তিন মাসের নিষেধাজ্ঞা।

নিজেস্ব প্রতিবেদক:

নেদারল্যান্ডস জাতীয় দলের ফাস্ট বোলার ভিভিয়ান কিংমা ডোপ টেস্টে কোকেনের উপস্থিতি ধরা পড়ায় তিন মাসের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন। গত ১২ মে উট্রেখটে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ টু’র ম্যাচ শেষে নেওয়া নমুনায় এই নিষিদ্ধ উপাদান ধরা পড়ে।

৩০ বছর বয়সী কিংমার শরীরে পাওয়া যায় বেনজয়লেকোগনিন নামক পদার্থ, যা কোকেনের এক ধরনের বিপাকজাত উপাদান এবং আইসিসির অ্যান্টি-ডোপিং কোড অনুযায়ী নিষিদ্ধ। স্পোর্টপার্ক মার্সকালকেয়ার্ড ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচের পর পরীক্ষাতেই বিষয়টি ধরা পড়ে।

এরই মধ্যে কিংমা স্বীকার করেছেন যে তিনি নিষিদ্ধ দ্রব্য গ্রহণ করেছিলেন, তবে সেটি প্রতিযোগিতার বাইরে। বিষয়টি প্রমাণিত হওয়ায় আইসিসি তাকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে। শাস্তিটি কার্যকর হয়েছে ১৫ আগস্ট ২০২৫ থেকে।

তবে শাস্তি কমানোর সুযোগও আছে তার সামনে। যদি তিনি অনুমোদিত পুনর্বাসন কর্মসূচি সম্পন্ন করতে পারেন, তাহলে নিষেধাজ্ঞার মেয়াদ সর্বোচ্চ এক মাসে নামিয়ে আনা হতে পারে।

এ ছাড়া ১২ মে আমিরাতের বিপক্ষে ম্যাচসহ শাস্তি ঘোষণার আগে পর্যন্ত তিনি যে ম্যাচগুলো খেলেছেন, সেসবের ব্যক্তিগত পরিসংখ্যানও বাতিল করা হয়েছে।

মতামত দিন