খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

বিসিবির লেভেল-৩ কোচিং কোর্স শুরু, মিরপুরে ৫ দিনব্যাপী চলবে প্রশিক্ষণ।

নিজেস্ব প্রতিবেদক:

আজ (১৫ সেপ্টেম্বর) থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে বিসিবির লেভেল-৩ পর্যায়ের কোচিং কোর্স, যা ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই পাঁচ দিনের কোর্সে অংশগ্রহণকারী কোচরা উন্নত কৌশলগত ও প্রযুক্তিগত জ্ঞানসহ ব্যবহারিক দক্ষতা অর্জন করবেন।

গত ১ সেপ্টেম্বর সিলেটে অনুষ্ঠিত বিসিবি বোর্ড মিটিংয়ে স্থানীয় কোচদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই কোর্স আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। কোর্সের মাধ্যমে প্রতিটি কোচ কেবল প্রযুক্তিগত বিষয়েই পারদর্শী হবেন না, বরং প্রোগ্রাম ও দল পরিচালনা, হাই-পারফরম্যান্স ক্রিকেট পরিবেশ তৈরি করতেও সক্ষম হবেন।কোর্স সম্পন্ন করার পর কোচরা পাবেন বিসিবি লেভেল ৩ কোচিং সার্টিফিকেট, যা জাতীয়ভাবে স্বীকৃত এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

কোর্স পরিচালনায় থাকছেন অস্ট্রেলিয়ার রস টার্নার। এছাড়া বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, অ্যালান ক্যাম্পবেল, জিওফ লসন ও নাতাশা ক্যাম্পবেল কোর্সে অংশ নেবেন। প্রশিক্ষকরা খেলোয়াড় উন্নয়ন, হাই-পারফরম্যান্স ম্যানেজমেন্ট, ক্রীড়া বিজ্ঞান এবং প্রযুক্তিগত দক্ষতা বিষয়ক প্রশিক্ষণে অভিজ্ঞ।

বিসিবি স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ইউনিটের বিশেষজ্ঞরাও কোর্সে অন্তর্ভুক্ত রয়েছেন।

মতামত দিন