শর্ত পূরণ করলেই জাতীয় দলে খেলার সুযোগ পাবে নেইমার।
ব্রাজিলের তারকা নেইমার দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন। ২০২৩ সালের অক্টোবর মাসে বাঁ হাঁটুর লিগামেন্ট (এসিএল) এবং মেনিসকাসে চোটে আক্রান্ত হওয়ায় মাঠের বাইরে থাকতে হয় তাঁকে।
সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচ দিয়ে ফেরার কথা থাকলেও চোটের কারণে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি শেষ মুহূর্তে তাকে দলে ডাকেননি। তবু ২০২৬ সালের বিশ্বকাপে খেলতে না পারার সম্ভাবনা নেইমারের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তবে এর জন্য তিনি একটি শর্ত দিয়েছেন।
আনচেলত্তি বলেছেন, বিশ্বকাপ শুরু হওয়ার আগে নেইমারকে প্রমাণ করতে হবে যে, তিনি পুরোপুরি ফিট। যদি সেই শর্ত পূরণ হয়, তাহলে তাঁকে দলে নেওয়া হবে। কোচের মতে, নেইমারের খেলার মান নিয়ে সন্দেহ নেই, কিন্তু বর্তমান সময়ে সেরা পারফরম্যান্সের জন্য খেলোয়াড়ের ফিট থাকা জরুরি।
ফিট থাকলে নেইমারকে আক্রমণাত্মক মিডফিল্ডার বা স্ট্রাইকার হিসেবে খেলানো হবে। আনচেলত্তি বলেন, “আধুনিক ফুটবলে ফরোয়ার্ডদের শারীরিক সক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। নেইমারের ক্ষেত্রে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলার কোনো সমস্যা নেই। আমি তার সঙ্গে ইতোমধ্যেই আলোচনা করেছি।”
ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করে পঞ্চম স্থানে থাকলেও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ইতিমধ্যেই নিজেদের বিশ্বকাপের জায়গা নিশ্চিত করেছে।

মতামত দিন