খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান দ্বৈরথের টিকিট বিক্রিতে আশঙ্কাজনক ধীরগতি।

নিজেস্ব প্রতিবেদক:

এশিয়া কাপের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ, ভারত ও পাকিস্তানের দ্বৈরথ, অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তবে আশ্চর্যের বিষয়, এই খেলাকে ঘিরে টিকিট বিক্রি প্রত্যাশিত হারে হয়নি।

আয়োজকরা জানিয়েছেন, দর্শকদের কম চাহিদা এবং অভিযোগের কারণে টিকিটের দাম কমাতে হয়েছে। সাধারণ আসনের টিকিটের মূল্য ৪৭৫ দিরহাম থেকে কমিয়ে ৩৫০ দিরহামে আনা হয়েছে। সবচেয়ে বড় চমক প্রিমিয়াম সেকশনে দেখা যাচ্ছে, যেখানে এখনো বহু আসন ফাঁকা রয়েছে।

ক্রিকেটীয় দিক থেকে ভারত ইতোমধ্যে নিজেদের প্রথম ম্যাচে দারুণ আত্মবিশ্বাস তৈরি করেছে। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে অলআউট করার পর মাত্র ৪.৩ ওভারে ১ উইকেটে জয় নিশ্চিত করে সুর্যকুমার যাদবের দল। পাকিস্তান দল শুক্রবার ওমানের বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে।

দুই দলের সাম্প্রতিক ইতিহাসও উত্তেজনা বাড়াচ্ছে। এ পর্যন্ত তারা মুখোমুখি হয়েছে ১৩ বার, যার মধ্যে ভারতের জয় ১০ এবং পাকিস্তানের জয় । চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে মুখোমুখি হলে ভারত জয় পেয়েছিল ৬ উইকেটে

পাকিস্তান দলের স্কোয়াড: সালমান আগা (অধিনায়ক), শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, ফখর জামান, হাসান আলি, হুসেইন তালাত, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, সাইম আইয়ুব, আব্দুর রহমান ও আব্দুর আহাদ।

ভারত দলের স্কোয়াড: সুর্যকুমার যাদব (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ঋষভ পন্ত ও রিঙ্কু সিংসহ অন্যান্য খেলোয়ার।

মতামত দিন