খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বাছাই পর্ব শেষ, শীর্ষস্থান হারাচ্ছে আলবিসেলেস্তেরা।

নিজেস্ব প্রতিবেদক:

আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে ভোরে ইকুয়েডরের সঙ্গে খেলায় ১-০ গোলে হেরে গেছে। যদিও এই হারের পরও তারা বাছাই পর্ব শেষ করেছে শীর্ষে, তবে হারের কারণে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাচ্ছে আলবিসেলেস্তেরা।

লিওনেল স্ক্যালোনি কোচের অধীনে আর্জেন্টিনার এটি নবম পরাজয়। ইকুয়েডরের কাছে হারের ফলে আলবিসেলেস্তেরা শীর্ষস্থান ছাড়তে বাধ্য হচ্ছে, আর তাদের দীর্ঘ আড়াই বছরের শীর্ষস্থানের রাজত্ব শেষ হচ্ছে। শীর্ষ স্থান এখন ইউরো চ্যাম্পিয়ন স্পেন দখল করতে যাচ্ছে।

২০২৩ সালের এপ্রিল থেকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনার অবস্থান সেপ্টেম্বরের হালনাগাদে পরিবর্তিত হবে। নতুন র‌্যাঙ্কিং প্রকাশিত হলে তারা স্পেন ও ফ্রান্সের পেছনে তৃতীয় স্থানে নেমে যাবে। ইকুয়েডরের  কাছে হারের আগে স্পেন ও ফ্রান্স যতই কাছে আসুক, আর্জেন্টিনা শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছিল।

আসন্ন অক্টোবরের ফিফা উইন্ডোয় আর্জেন্টিনা ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে। এই ম্যাচে ভালো করলে শীর্ষস্থান পুনরুদ্ধার সম্ভব। একই সময় ইউরোপের দলগুলো বাছাই পর্বের প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে। যদি স্পেন ও ফ্রান্স তাদের ম্যাচে ভালো না করে, তবে শীর্ষস্থান আবার আলবিসেলেস্তেরার কাছে ফিরে আসতে পারে।

বিশ্বচ্যাম্পিয়নের জন্য শীর্ষস্থান হারানো এক ধরনের সৌভাগ্যের বিষয়ও হতে পারে। ইতিহাস বলে,  র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা কোনো দল এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। উদাহরণস্বরূপ, ২০২২ সালে কাতার বিশ্বকাপে শীর্ষস্থানে থাকা ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারেছিল।

মতামত দিন