এশিয়া কাপের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচে বাংলাদেশি আম্পায়ার দায়িত্বে মাসুদুর রহমান মুকুল।
আগামী ৯ সেপ্টেম্বর এশিয়া কাপে খেলা শুরু হলেও আসরের সবচেয়ে উত্তেজনাপূর্ণ লড়াই মাঠে গড়াবে ১৪ সেপ্টেম্বর। ওই দিন দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছে, গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের দুই আম্পায়ার দায়িত্ব পালন করবেন। তারা হলেন মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল।
১৪ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তান ম্যাচে মুকুলের সঙ্গে থাকবেন শ্রীলঙ্কার রুচিরা পালিয়াগুরুগে। তার আগে ১০ সেপ্টেম্বরের ভারত-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের দায়িত্ব পালন করবেন গাজী সোহেল।
উদ্বোধনী ম্যাচে আগামীকাল আফগানিস্তান-হংকং মুখোমুখি হবে। এবারের টুর্নামেন্টে ৮ দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচগুলিতে মোট ৮ জন ম্যাচ অফিসিয়াল দায়িত্বে থাকবেন।
বাংলাদেশি আম্পায়ার ছাড়াও দায়িত্বপ্রাপ্তরা হলেন আফগানিস্তানের আহমাদ পাকতিন ও ইজাতউল্লাহ শফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রবীন্দ্র ভিলমালসারি ও রুচিরা পালিয়াগুরুগে এবং ভারতের রোহাম পণ্ডিত ও বীরেন্দর শর্মা।
ভারত-পাকিস্তান ম্যাচে মুকুল ও পালিয়াগুরুগের সঙ্গে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন আফগানিস্তানের পাকতিন ও শফি। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।
মুকুল এর আগেও ২০২২ সালের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রেখেছেন।
গ্রুপ পর্বের আম্পায়ার তালিকা:
-
৯ সেপ্টেম্বর: ভারত-পাকিস্তান – আসিফ ইয়াকুব ও বীরেন্দর শর্মা
-
১০ সেপ্টেম্বর: ভারত-সংযুক্ত আরব আমিরাত – গাজী সোহেল ও ইজাতউল্লাহ শফি
-
১১ সেপ্টেম্বর: বাংলাদেশ-হংকং – রবীন্দ্র ভিমালাসিরি ও রোহান পণ্ডিত
-
১২ সেপ্টেম্বর: পাকিস্তান-ওমান – মাসুদুর রহমান ও আহমাদ পাকতিন
-
১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ-শ্রীলঙ্কা – রোহান পণ্ডিত ও ফয়সাল আফ্রিদি
-
১৪ সেপ্টেম্বর: ভারত-পাকিস্তান – রুচিরা পালিয়াগুরুগে ও মাসুদুর রহমান
-
১৫ সেপ্টেম্বর: সংযুক্ত আরব আমিরাত-ওমান – বীরেন্দর শর্মা ও আসিফ ইয়াকুব
-
১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা-হংকং – গাজী সোহেল ও ইজাতউল্লাহ শফি
-
১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ-আফগানিস্তান – ফয়সাল আফ্রিদি ও রবীন্দ্র ভিমালাসিরি
-
১৭ সেপ্টেম্বর: পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত – আহমাদ পাকতিন ও রুচিরা পালিয়াগুরুগে
-
১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা-আফগানিস্তান – আসিফ ইয়াকুব ও বীরেন্দর শর্মা
-
১৯ সেপ্টেম্বর: ভারত-ওমান – রবীন্দ্র ভিমালাসিরি ও ফয়সাল আফ্রিদি
মতামত দিন