খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

আমি একজন ক্রিকেটার,সন্ত্রাসী নই: তামিম ইকবাল।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের একটি টেলিভিশন অনুষ্ঠানে তামিম বলেন, ‘আমি ক্রিকেটার, সন্ত্রাসী নয়। যদি সত্যিই এমন কিছু ঘটে থাকে, তা দুঃখজনক।

তবে বিষয়গুলো স্পষ্টভাবে বলা উচিত। মাঝে মাঝে বুলবুল ভাইয়ের মন্তব্য প্রশ্নবিদ্ধ হয়ে যায়।’

তামিমের মন্তব্য অনুযায়ী, ‘যদি ফোনে এমন কল আসে, তবে নাম্বার থাকবে। আমাদের দেশে পর্যাপ্ত গোয়েন্দা ব্যবস্থা আছে, সহজেই বোঝা সম্ভব কে কল করেছে। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলে নাম্বারসহ বিষয়টি চিঠিতে উল্লেখ করা উচিত। আর যদি কিছু ঘটে না থাকে, তা স্পষ্ট করা প্রয়োজন।’

তামিম বলেন, ‘আমি শুনেছি উনি অনেক কাজ করছেন, তবে চোখে পড়ার মতো কিছু নেই। তিন মাস খুব কম সময়। ইতিবাচক বা নেতিবাচক কিছু বলাও এখন ন্যায্য হবে না।’

অভিযোগ প্রসঙ্গ ছাড়াও বিসিবি সভাপতির কাজের বিষয়ে সরাসরি মন্তব্য করতে চাইছেননি তামিম।ফারুক আহমেদের বিদায়ের পর দায়িত্ব পাওয়া বুলবুলের কাজের মূল্যায়ন এখন সময়মতো করা সম্ভব নয় বলে জানান তিনি।

‘জিডি করার সুযোগ আছে। খেলোয়াড়দের সময়সূচি খুবই গুরুত্বপূর্ণ। মাঝেমধ্যে বিষয়টি রেখে দিলে বিভ্রান্তি তৈরি হয়।’ – তামিমের মন্তব্য।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনের আগে হঠাৎই আলোচনায় এসেছে এক অভিযোগ। বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, অজ্ঞাত একটি নম্বর থেকে তিনি হুমকিমূলক ফোন পেয়েছেন। যেহেতু নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন তামিম ইকবাল, তাই স্বাভাবিকভাবেই অভিযোগের আঙুল তামিমের দিকে চলে এসেছে। তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন।

মতামত দিন