খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

পাকিস্তানে ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণ, নিহত ১।

নিজেস্ব প্রতিবেদক:

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ক্রিকেট ম্যাচ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  এতে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন এবং শিশু সহ একাধিক দর্শক ও খেলোয়াড় আহত হয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) বাজৌর জেলার খার এলাকার কাউসার ক্রিকেট গ্রাউন্ডে এই ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে গণমাধ্যম দ্য ডন জানিয়েছে, মাঠে বিস্ফোরণের কিছুক্ষণ পর হামলাকারীরা কাছের একটি থানাকে লক্ষ্য করে কোয়াডকপ্টারের সাহায্যে আক্রমণের চেষ্টা চালায়। তবে সেটি ব্যর্থ হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা গেছে, বিস্ফোরণের পর মুহূর্তেই মাঠজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আতঙ্কিত দর্শকরা প্রাণ বাঁচাতে চারদিকে ছুটোছুটি শুরু করেন।

মতামত দিন